মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
spot_img

রাঙামাটিতে বাড়তি দামে তেল বিক্রি, দোকানিকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে রাঙ্গামাটি জেলা শহরের একটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঁঠালতলী এলাকায় অবস্থিত মেসার্স সাইমুন এন্টারপ্রাইজ-এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লিটারপ্রতি নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় দোকানি নিজেই বাড়তি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেন।
অভিযান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ আবু হুরাইরা আদর। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বাড়তি দামে তেল বিক্রি করছেন। জানা গেছে, যেখানে অকটেনের নির্ধারিত মূল্য লিটারপ্রতি ১২০ টাকা, সেখানে ওই দোকানে ১৩০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল।জেলা প্রশাসন জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img