মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
spot_img

১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের জন-আকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাইযোদ্ধাদের যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’এর আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন-আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না তার দল।প্রসঙ্গত, বর্তমান সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিগত অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি জয়নাল আবদিন।আজ মঙ্গলবার এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img