শনিবার, আগস্ট ৮, ২০২৬
spot_img

বঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ২ দিনব্যাপী ঈদ উৎসব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজন ঈদ উৎসবে মেতে উঠেছে! নগরীর বিপ্লব উদ্যানে তাদের জন্য আয়োজন করা হয়েছে বিরিয়ানি,পায়েস এর পাশাপাশি নাগরদোলা সহ বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী আনন্দ আয়োজন! চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ২ দিনব্যাপী এই আয়োজন করেছে। গত রোববার সকাল সাড়ে ১০ টায় সিটি মেয়র এই উৎসবের উদবোধন করেন। অনুষ্ঠানে আগত জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, শিশুদের মাঝে ঈদ সালামি ও ৫০ জন বৃদ্ধ নারীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।
মেয়র তার বক্তব্যে বলেন “সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে তাকে আমরা সাধুবাদ জানাই। সমাজের বিত্তবানেরা ছিন্নমূল প্রতিবেশীদের হক আদায় করলেই একটি ইনসাফের সমাজ কায়েম করা সম্ভব হবে।”
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎবে যেনো বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নি:শব্দ কাতর চোখ কোন সাহায্য প্রার্থনা করেনা, তারা চায় সামাজিক সম্মান ও আত্নমর্যাদা।তাদের সেই সামাজিক সম্মান ও আত্নমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img