বুধবার, মার্চ ২৫, ২০২৬
spot_img

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে আর্থিক অনুদান প্রদান

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।
মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপির নির্দেশনায় আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট লাঘবে এই সহায়তা সামান্য প্রচেষ্টা মাত্র। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।এ সময় মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আবদুর রহিম মিয়াখান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তারি সোহেল, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img