বুধবার, মার্চ ২৫, ২০২৬
spot_img

সিএমপিতে তিন থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাচঁলাইশ, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে খুলশী থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, পাচঁলাইশ মডেল থানার ওসি মো. আব্দুল করিমকে বদলি করে বায়েজিদ বোস্তামী থানায় পাঠানো হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে সিটিএসবিতে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। সিএমপির লাইনওয়ারের পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসি করা হয়েছে। অন্যদিকে খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে বদলি করে পাচঁলাইশ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
একই অফিস আদেশে আরও রদবদল করা হয়েছে। এর মধ্যে সিএমপির লাইনওয়ারের পরিদর্শক জামিল হোসেন জিয়াকে ডিবি উত্তর, পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণ এবং শহর ও যানবাহন পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেট হিসেবে বদলি করা হয়েছে।
নতুন খুলশী থানার ওসি আরিফুর রহমান এর আগে সদরঘাট থানায় দায়িত্ব পালন করেন। জামিল হোসেন জিয়া ছিলেন ডবলমুরিং থানার ওসি আর জসিম উদ্দিন দায়িত্ব পালন করেছেন চান্দগাঁও থানায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তাদের সিএমপির লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছিল।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img