বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
spot_img

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : মাত্র ৩০ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। সোমবার (২৩ মার্চ) রাতে জয়পুরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ রোডে নগর নিগম অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটে। হর্ষিল তার ওয়াগন-আর গাড়িটি চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি ডিভাইডারে আছড়ে পড়লে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।হর্ষিল কালিয়া ছিলেন একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা।শিক্ষাজীবনে তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। এ ছাড়া ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে তালিম নিয়েছিলেন তিনি।এরপর বাবার পথ অনুসরণ করে হর্ষিল তার ক্যারিয়ার শুরু করেন একজন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে।অভিনয়জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান।এছাড়া ‘হাট পাগলি’-সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হয়েছিলেন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img