শনিবার, মার্চ ২৮, ২০২৬
spot_img

পতেঙ্গায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে কমিশনার ঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, ‘অভিযানে আনুমানিক ৬ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সরিয়ে তা স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিল।
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। তেল ডিপো, পেট্রোল পাম্পসহ সংশ্লিষ্ট খাতকে নজরদারির আওতায় এনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জেলা প্রশাসন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img