রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img

নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক: নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের এক প্রস্তুতি সভা গত ২৭ ফেব্রুয়ারি নাট্যজন নুরুল আফছার মজুমদার স্বপনের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় দুদিনব্যাপী উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নববর্ষ উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী ও শামীম আহমেদ, সংস্কৃতিকর্মী আনিসুর রহমান নাসিম, পরিষদের যুগ্ম সম্পাদক নাট্যকার ও নির্দেশক সুচরিত চৌধুরী টিংকু ও মোরশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিজ‌ওয়ানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শীলা দাশগুপ্তা, নির্বাহী সদস্য লালন দাশ ও মুজাহিদুল ইসলাম, ছাত্রনেতা আরিফ ম‌ঈনুদ্দিন, ইমন সৈয়দ, এরফানুল হক, সাদিয়া আফরিন, সংস্কৃতিসেবী ফয়সাল বিন নাছির, এস, এম, তৈয়ব প্রমুখ।সভায়

সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সম্পাদকের আহবায়ক করা হয় সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শাহেদ বক্স l
দীর্ঘ ১৮ বছরের ঐতিহ্যে লালিত এবং নববর্ষ উদযাপন পরিষদ আয়োজিত চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষ তলায় এবার‌ও বর্ণাঢ্যভাবে বাংলা বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব দেন পরিষদের নেতৃবৃন্দ। সেইসাথে দলমত নির্বিশেষে বাঙালি সংস্কৃতি চর্চার মূলধারার এই আয়োজনকে সফল করতে সর্বস্তরের সাংস্কৃতিকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img