রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img

গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্কুল অধ্যক্ষের মৃত্যু

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে রান্নার সময় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছিলেন তিনি। বুধবার (২৫ মার্চ) রান্নার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়।মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হোন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার হোসেন খান বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা একজন গুণী শিক্ষাবিদকে হারালাম।তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img