খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাটনীকোটা গ্রামের বাসিন্দা মৃত মহেন্দ্র লাল দাশের পুত্র অধীর দাশ অদ্য ৩০ মার্চ সোমবার সকাল ৭টা ৫৬ মিনিট বার্ধক্যজনিত অসুস্থতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিন দুপুর দুইটায় পাটনীকোটা গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।


