মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
spot_img

সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (৩১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার সময় আব্দুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।
হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন। মামলায় ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ৫ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।শাপলা চত্বরের এই মামলায় আব্দুল জলিল মণ্ডল ছাড়াও বর্তমানে আরও পাঁচজন আসামি কারাগারে রয়েছেন।তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img