বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
spot_img

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ১৪ জেলে

টেকনাফ প্রতিনিধি: মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি জেলে তিনদিন পর নিরাপদে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে তিনটি নৌকাসহ দেশে প্রবেশ করেন। তবে তারা কি প্রক্রিয়ায় দেশে ফিরেছেন তা জানা যায়নি। এর আগে, শনিবার (২৮ মার্চ) সকালে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ১৪ জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।ফিরে আসা জেলেদের একজন, শাহপরীর দ্বীপের বাসিন্দা মহিউদ্দিন জানিয়েছেন, আটক অবস্থায় তারা তিনদিন মানবেতর জীবনযাপন করেছেন। পরে মঙ্গলবার রাতে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ ছেড়ে দেয়। এরপর তারা নিজ উদ্যোগে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা জানিয়েছেন, আটক জেলেরা নিরাপদে দেশে ফিরে এসেছে বলে তিনি অবগত হয়েছেন।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘তিনটি নৌকাসহ ১৪ জেলে দেশে ফিরেছেন। তবে তারা কী প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন, তা জানতে জেলেদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img