বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img

দুই দিনে শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১৭টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এ দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১৪টি অ্যারাইভাল ও ১৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। বিষয়টি জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img