শনিবার, এপ্রিল ৪, ২০২৬
spot_img

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড়ও

অনলাইন ডেস্ক : দেশজুড়ে বেড়েছে গরমের দাপট। সেই সঙ্গে রয়েছে বজ্র ও শিলাবৃষ্টির হানা। এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসেই তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা অথবা মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img