রবিবার, এপ্রিল ৫, ২০২৬
spot_img

বিয়ে করেছেন ছাত্রশক্তির নেতা আবু বাকের, পাত্রী কে?

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন।কনে রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি।এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন।শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে পারিবারিক পরিসরে তারা বিয়ের পিঁড়িতে বসেন। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হয়।আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলে ওঠেন। পরবর্তী রাজনৈতিক কারণে হল ছাড়তে হলেও পরে আবার হলে ফেরেন।এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img