রবিবার, এপ্রিল ৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ২৮ শিশু

নিজস্ব প্রতিবেদক: ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৮ জন হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৬ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন রোগী রয়েছেন। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন রোগী রয়েছেন। তবে ল্যাবরেটরিতে পরীক্ষার পর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে, যাদের মধ্যে ৮ জন মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় আরও জানিয়েছে, রোগ নির্ণয়ের জন্য শনিবার নতুন করে ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে। ইতিবাচক খবর হলো, হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত ২৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img