খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ গীতি কবি সংসদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে বরেণ্য গীতিকার এস এম হেদায়েত এর স্বরণসভা দেওয়ানহাটস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ খোদেজা খুরশিদ অপরাজিতা, সাধারণ সম্পাদক এস আনিস আহমেদ বাচ্চু। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক দীলিপ ভারতী, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন খান, সদস্য ইফতেখার সাদী, মোঃ শাহাবুদ্দীন, তাপস আচার্য্য, ইকবাল ভুঁইয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র এস এম হেদায়েতের লেখা কালজয়ী গান আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার এস এম খুরশিদ, আবদুল গফুর হালি, সৈয়দ মহিউদ্দিন, ফারুক হাসান, তসলিম উদ্দিন আহমেদ, জি কে দত্ত’র প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এস এম হেদায়েতের কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে একটি মনের আশীষ তুমি, ও মাঝি নাও ছাড়িয়া দে, এই নীলমনি হার, আবার এল যে সন্ধ্যা।


