বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img

শাহ আমানত বিমানবন্দরে ১৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হলে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের (BG-128) তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় ১৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।যাত্রীরা হলেন কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ ও কক্সবাজারের চকরিয়ার, আমশেদ আলম রানা।
তিনি জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়। এ সময় আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৯৩০ কার্টুন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ৬০ পিস গৌরী ক্রিম উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা।
ইব্রাহীম খলিল আরও জানান, আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ পণ্যের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img