মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
spot_img

আনোয়ারায় বিয়ের ৩ দিন আগেই বরের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের তিন দিন আগে মো. নয়ন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৬ এপ্রিল) ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত নয়ন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের মো. নাসিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৯ এপ্রিল তার বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সোমবার ভোরে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে নয়ন। পরে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।
নিহত নয়নের প্রতিবেশী মো. ইদ্রিচ বলেন, ‘আগামী ৯ এপ্রিল তার বিয়ে হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ, আর মাত্র তিন দিন বাকি ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান। পরে তাকে বাড়ি নিয়ে এসে কাফন-দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img