শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করলো ইরান

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইরান। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম এবং এর সঙ্গে যুক্ত ভয়াবহ হুমকির প্রতিবাদে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মঙ্গলবার মার্কিন সময় রাত ৮টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির ‘পুরো সভ্যতা’ ধ্বংস করে দেওয়া হবে।ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাব এবং একের পর এক চরম আল্টিমেটামের মুখে দুই দেশের মধ্যে অবশিষ্ট আলোচনার পথটুকুও এখন বন্ধ হয়ে গেল।কূটনৈতিক চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে যেকোনও মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।সূত্র: জেরুজালেম পোস্ট

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img