শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
spot_img

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে বহির্নোঙরে এলো ‘সেন্ট্রাল স্টার’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি সেন্ট্রাল স্টোর’। মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ১৮৩ দশমিক ৬ মিটার লম্বার জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় বহির্নোঙরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে জাহাজটি বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগ বোটের সহায়তায় বন্দরের ৫ নম্বর ডলফিন জেটিতে আনা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস খালাস হয়েছে।পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img