নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টা চেষ্টার পরও চলছে অগ্নি নির্বাপনের কাজ। তবে হতাহতের কোনো তথ্য নেই বলে জানা গেছে।শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর দিদার বলেন, ‘সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’


