সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
spot_img

ব্রেন স্ট্রোকে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

চবি প্রতিনিধি : ব্রেন স্ট্রোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা মারা গেছেন। তিনি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।রবিবার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সহপাঠীদের সূত্রে জানা যায়, আজ সকালে জীবক চাকমা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
পরে দ্রুত তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চবি মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, আজ সকালে জীবক চাকমাকে মেডিক্যালে আনা হয়।
সে স্ট্রোক করতে পারে বলে আমরা ধারণা করেছি। তখন তার কোনো জ্ঞান ছিল না। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলে জানতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা হওয়ার কথা ছিল। এই অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আজ সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, আমরা এমনটাই জানতে পেরেছি।
জীবক চাকমার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও নিজ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। নৃবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img