বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
spot_img

হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত ছাবের আহমেদ (৭০) পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি রাতে ধানক্ষেত পাহারা দিতে যান। এ সময় চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। হঠাৎ পাশের বন থেকে একটি বন্য হাতি এসে তার ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে মনজু আরা বলেন, তার বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ‘তার আয়ের ওপরই আমাদের সংসার চলত। এখন আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি,’ বলেন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির বিচরণ বেড়েছে, ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img