সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, এর আগে দুই দিনে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী প্রার্থীরা অংশ নেন। তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে মনোনয়ন পাওয়া বা না পাওয়া পরবর্তী সময়ে করণীয় নিয়েও মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।ঘোষিত মনোনীতদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা এবং রেহানা আক্তার রানু। এছাড়া মনোনয়ন পেয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খান।তালিকায় আরও রয়েছেন নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ এবং সুবর্ণা শিকদার।৩৬ জনের এই তালিকায় আরও আছেন শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।
দলটি বলছে, দীর্ঘ সাক্ষাৎকার ও যাচাই–বাছাই প্রক্রিয়া শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img