সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

চট্টগ্রামে অঞ্চলে বিএনপির সংরক্ষিত আসনে মনোয়ন পেল শাকিলা–মাধবী–স্বপ্না

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম অঞ্চল থেকে তিনজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, মাধবী মারমা ও অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত বিএনপির ৩৬ জন প্রার্থীর তালিকায় চট্টগ্রাম থেকে একমাত্র ব্যারিস্টার শাকিলা ফারজানা মনোনীত হয়েছেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম থেকে বান্দরবানের মাধবী মারমা এবং কক্সবাজার জেলা থেকে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না মনোনয়ন পেয়েছেন।
ব্যারিস্টার শাকিলা ফারজানার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। শাকিলার পিতা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দেড় যুগ ধরে দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাতজন আদিবাসী নারী। তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত বান্দরবানের মাধবী মারমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img