মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন কাঠুরিয়া প্রথমে মরদেহগুলো দেখতে পান।
পরে তারা স্থানীয় লোকজনকে জানালে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো পাহাড়ের ভেতরের একটি নির্জন স্থানে পড়ে ছিল।তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক ঘণ্টা আগেই ঘটেছে। মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজনই কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি তাদের সঙ্গে কারও পূর্ব বিরোধ ছিল কি না, অথবা অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ি নির্জন এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img