বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img

মিরসরাইয়ে জুমার নামাজ শেষে ফেরার পথে প্রাণ গেল খতিবের

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিবের।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র এবং রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধানের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ওয়্যারলেস এলাকায় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ভাই শরিফুল ইসলাম ফারুকী বলেন, বড় ভাই জোরারগঞ্জ এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৩টায় মহাসড়কের ওয়্যারলেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img