শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

অনলাইন ডেস্ক:বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল ৪টায় সিআরবি, সাত রাস্তার মোর, চট্টগ্রামে সারা দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিএশিল্পী রনী ইসলাম, পরিবেশ কর্মী আনোয়ার জাহান রোজি,মোহাম্মদ জানে আলম,মোহাম্মদ সিয়াম আনমেদ, নারী নেএী শামীম আরা,সুলতানা রাজিয়া,মমতা বেগন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলার গ্রামে সড়কের দুই পাশের জমির মালিকরা নিজেদের দাবি করে নির্বিচারে রাস্তার ধারের বৃক্ষ হত্যা করছেন। অথচ পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণ এভাবে রাস্তার ধারের বৃক্ষ ধ্বংস করে না। এই বৃক্ষগুলো সড়কের মাটি দৃঢ়ভাবে ধরে রাখে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে, পাখিদের আবাসস্থল তৈরি করে, শব্দ দূষণ ও তাপ কমায় এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। মানুষ ও প্রাণিজগতের অস্তিত্বের জন্য অপরিহার্য এই বৃক্ষগুলোকে কোনো ধরনের বিবেচনা ছাড়াই নিধন করা হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক।বক্তারা আরো বলেন, প্রতিটি উপজেলার সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ প্রশাসন, বনকর্মী,

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির নীরব ভূমিকায় এই বৃক্ষ নিধনের জন্য দায়ী।
তারা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, “রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন’। তাই এই দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে বক্তারা দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হয়ে রাস্তার ধারের বৃক্ষ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img