শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

১০ দিনের মাথায় জেট ফুয়েল নিয়ে এলো আরেকটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১০ দিনের মাথায় জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরেকটি জাহাজ। ১৮২ দশমিক ৫ মিটার লম্বা চীনা পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের ট্যাংকারটি ৩৪ হাজার ৬৬৭ টনের বেশি ‘জেট এ-১’ নিয়ে বিকেল চারটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।এ ছাড়া ডিজেল নিয়ে এসেছে দুইটি বড় জাহাজ। সব মিলে জ্বালানি তেল নিয়ে আপাতত সংকটের আশঙ্কা নেই।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম। তিনি বলেন, জেট ফুয়েল নিয়ে জাহাজটি বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে।
ওজন কমিয়ে ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) বন্দর জেটিতে আনার উপযোগী হলেই কাল বা পরশু জাহাজটি নিয়ে আসা হবে।গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন প্লেনের জ্বালানি জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ ট্যাংকারটি।
গতকাল বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’। আজ ভোর ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল।
বিপিসি সূত্রে জানা গেছে, পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। গুরুত্বের সঙ্গে ডিজেল লাইটারিং ও ডলফিন জেটিতে খালাস করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত ২১ এপ্রিল সৌদির স্থানীয় সময় রাত তিনটায় (বাংলাদেশের সকাল ৬টা) ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে। অবস্থানগত কারণে জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হচ্ছে না।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img