সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img

অভিমান করে ঘর ছাড়ে কিশোর, ‘মুক্তিপণ নাটক’ সাজিয়ে ৭ লাখ টাকা দাবি

কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোর মুহিনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে থানা ও ডিবি পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর রেলস্টেশন এলাকার একটি কুলিং কর্ণার থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম এবং কিশোরের মামা মোজ্জামেল হোসেন।উদ্ধার হওয়া মুহিন (১৫) চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনছুর আলীর ছেলে। তিনি নগরীর কালামিয়া বাজার এলাকায় একটি কার ও মাইক্রো গ্যারেজে কাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মুহিন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোঁজ চাওয়া হয়।
এদিকে, নিখোঁজের পর পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি ফোনে কিশোরের কণ্ঠস্বরও শোনানো হয় বলে দাবি পরিবারের।তবে উদ্ধারের পর জানা যায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। কিশোরের মামা মোজ্জামেল হোসেন জানান, অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় মুহিন। পরে নগরীর ভেড়া মার্কেট এলাকায় কয়েকদিন অবস্থান করে রেলস্টেশন সংলগ্ন একটি কুলিং কর্ণারে আশ্রয় নেয়।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র ফোন করে নিজেদের কিশোর অপহরণকারী পরিচয় দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি সর্বশেষ একটি নম্বর থেকে ২ হাজার ২০০ টাকা দাবিও করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রতারক চক্রকে শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img