সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img

পড়াশোনা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে : চট্টগ্রাম ডিসি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে, সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন মেধাবী হয়ে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও পরিবারের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে—সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে।
রোববার (২৬ এপ্রিল) আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পরীক্ষাপদ্ধতির ওপর গুরুত্ব দিচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র ভালো হয়েছে এবং তারা সন্তুষ্ট।তিনি জানান, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img