সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img

এসএসসি: ইংরেজি প্রথম পত্রে ৫ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১৫৯৫ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে ১ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।এছাড়াও চকরিয়া উপজেলার বদরখারী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন মোবাইল আনার জন্য বহিষ্কার করা হয়।
খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় আরও দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে একযোগে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৮৩১ জন।এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৬ জন, অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৫ জন।জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, চট্টগ্রামে ৮৯৮ জন, কক্সবাজারে ২১০ জন, রাঙামাটিতে ৩২৬ জন, খাগড়াছড়িতে ৯৮ জন এবং বান্দরবানে ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে চকরিয়া উপজেলার বদরখারী ডিগ্র কলেজ কেন্দ্রে তিনজন মোবাইল আনার জন্য ও খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img