বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সৃষ্টির জন্য সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম-১০’র এমপি সাঈদ আল নোমানের জলবদ্ধতা নিরসনের আহ্বান জানানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেন।এ সময় তারেক রহমান বলেন, ‘গতকাল থেকে সংবাদমাধ্যমে আমিও দেখেছি অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের একটি বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি শুধু চট্টগ্রামেরই নয়, সারাদেশের ঘটনা। এই জলাবদ্ধতা দূরীকরণে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যে খাল খনন করেছিলেন সেই খাল খননের মাধ্যমেই এই জলাবদ্ধতা দূরীকরণ করা যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা সেই পদক্ষেপই গ্রহণ করেছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি পরিচালনা হচ্ছে। ঢাকায় যে সকল লেক ও ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। জনগণকে সচেতন করতে হবে আমাদের সবাইকে। প্লাস্টিক, পলিথিন দিয়ে যেন নালাগুলো বন্ধ হয়ে না যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।একইসঙ্গে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে বসবাসকারী নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img