শুক্রবার, মে ১, ২০২৬
spot_img

টানা বৃষ্টিতে জলজট: জনদুর্ভোগে দুঃখ প্রকাশ নগর বিএনপির

নিজস্ব প্রতিবেদক: নগরে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান।বিবৃতিতে নেতারা বলেন, টানা বর্ষণের কারণে নগরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা তৈরি হয়ে সড়ক ও আবাসিক এলাকায় জলজট দেখা দেয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সাময়িকভাবে দুর্ভোগে পড়েন, যা দুঃখজনক।
চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, নিম্নাঞ্চল এবং ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে অতিবৃষ্টির সময় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতন অংশগ্রহণ জরুরি।
বিবৃতিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নর্দমা ও খালে বর্জ্য না দেওয়া এবং পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয়—এমন কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
জলাবদ্ধতা সমস্যা কমিয়ে আনতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, খালসমূহের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
বিবৃতিতে বলা হয়, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ দখল উচ্ছেদে সরকারের নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও চট্টগ্রামবাসীর সাম্প্রতিক ভোগান্তিতে দুঃখ প্রকাশ করা হয়। নেতারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img