পূর্বকাল ডেস্ক: শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জামালখাঁন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেদ বকস্।শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় জামালখান ওয়ার্ডসহ দেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অহিংস, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক গৌতম বুদ্ধ মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়। তিনি বলেন, আবহমানকাল ধরে এদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে মিলেমিশে বসবাস করে আসছে। এই শান্তিপ্রিয় জীবনবোধ আমাদের জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিশেষে, সাহেদ বকস্ বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


