পূর্বকাল ডেস্ক: জামালখান ওয়ার্ডসহ সর্বস্তরের মেহনতি মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জামালখাঁন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেদ বকস্।শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য এ দিবসের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের অবদান ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বিবৃতিতে সাহেদ বকস্ সর্বস্তরের মানুষকে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।


