নিজস্ব প্রতিবেদক: ‘নাট্যাধার’ পরিবেশিত নাটক হাওয়ার্ড জিন রচিত মাজহার জীবন অনুদিত এবং মোস্তফা কামাল যাত্রা রূপান্তরিত ও নির্দেশিত এমা’র পাঠাভিনয় জেলা শিল্পকলা একাডেমিতে গত ১ মে সম্পন্ন হয়েছে। শ্রমিকদের আর্ত কথা ও অধিকারের প্রতিনিধি হলেন, ‘এমা’। যিনি নিজেও শ্রমিক। শ্রমিক হলেও তার মধ্যে রয়েছে, ন্যায্যতা ও সাম্যতার কথা।নাটকের শুরুতেই এমা গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তার জন্যে ফোরম্যানের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হোন এবং নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়েন। পরিবার-পরিচিত জনকেও ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে ছাড়েন না এমা।
সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রাম আয়োজিত ‘নাট্যাধার’ পরিবেশিত হাওয়ার্ড জিন রচিত মাজহার জীবন অনুদিত এবং মোস্তফা কামাল যাত্রা রূপান্তরিত ও নির্দেশিত উক্ত পাঠাভিনয়ে অংশগ্রহণ করছেন খন্দকার মুর্তাজা আলী, অভিষেক সুজন, মান্না জাকির নাজাকাত, মোহাম্মদ রাসেল, ভবতুষ রুদ্র, জনী নন্দী, নিলয় সেন গুপ্ত ও অর্পিতা দে।


