রবিবার, মে ৩, ২০২৬
spot_img

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিভাগীয় ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচির চট্টগ্রাম বিভাগীয় পর্বের শুভ উদ্বোধন করেন তিনি।কর্মসূচিটির কেন্দ্রীয় উদ্বোধন সিলেট থেকে ভার্চুয়ালি ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন।
এর আগে, চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পৃথিবীর খুব কম দেশেই বাংলাদেশের মতো ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়। তিনি বলেন, আল্লাহর রহমত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দক্ষ মন্ত্রিপরিষদের বিচক্ষণতার কারণে সংকটের মধ্যেও ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়া হবে।শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখতে ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলামে ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।এতে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ বিভিন্ন শৈল্পিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে প্রাথমিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।তিনি আরও বলেন, স্কিল-বেইজড, নলেজ-বেইজড এবং নিড-বেইজড শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img