সোমবার, মে ৪, ২০২৬
spot_img

হালিশহরে গোপন বৈঠক, ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা এলাকার নয়াবাজার বিশ্বরোডে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (৩ মে) রাত নয়টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’-এর চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তারা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে বৈঠকে মিলিত হয়েছিল।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈঠকে অংশ নেওয়া ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে। এর আগেও অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও বলছে, বিদেশে অবস্থানরত কিছু নেতার সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।একটি সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই চট্টগ্রাম উত্তর জেলা ইউনিটের সঙ্গে যুক্ত এবং তাদের বাড়ি সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা এলাকায়।পুলিশের দাবির পাশাপাশি আটক ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img