মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

নামের আগে ‘ডাক্তার’ পদবী, ৪০ হাজার টাকা জরিমানা

রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (৪০) নামে এক পল্লী চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কালাডেবা বাজারে অবস্থিত ‘সাকিব মেডিকেল হল’ নামে একটি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. শহিদুল ইসলাম বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর বৈধ সনদ ছাড়াই ‘সাকিব মেডিকেল হল’ নামে ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবী ব্যবহার চিকিৎসা দিচ্ছিলেন। এতে সেবাগ্রহীতাদের আর্থিক ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি এবং জীবনহানির সম্ভাবনা তৈরি হচ্ছিল বলে মনে করে প্রশাসন।এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, ‘বিএমডিসি কর্তৃক বৈধ নিবন্ধন না থাকলে কেউই নিজস্ব প্যাড বা পরিচয়ে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা দিতে পারেন না।
তিনি আরও জানান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ধারা ২৮(৩) অনুযায়ী অভিযোগটি তাৎক্ষণিকভাবে প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।অভিযান চলাকালে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img