মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img

অস্ত্রসহ ২২ মামলার আসামি ডিপজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে ২২ মামলার আসামি সাত্তার শাহ প্রকাশ ডিপজলকে (৪৬) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।সাত্তার শাহা প্রকাশ ডিপজল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ার মৃত ফরিদ শাহার এর ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার রাতে নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সাত্তার শাহকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ তার বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে।
কোতোয়ালী, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় ডাকাতি, ছিনতাই, হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img