শনিবার, মে ৯, ২০২৬
spot_img

মিরসরাইয়ে গার্মেন্টস পণ্য লুট, ৪ ডাকাত গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে নেওয়ার পথে গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুণ্ঠিত বিপুল পরিমাণ টি-শার্ট এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।শুক্রবার (৮ মে) বিকেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যান চালককে জিম্মি করে ৩৪টি কার্টনে থাকা ৬০৯ পিস টি-শার্ট লুটের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রামের কেডিএস ডিপোর উদ্দেশ্যে যাচ্ছিল। সেখান থেকে পণ্যগুলো ডেনমার্কে পাঠানোর কথা ছিল।এ ঘটনায় মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার মো. আলতাফ হোসেন খান বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক তদন্তে কাভার্ডভ্যান চালক ফরহাদ আলীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কাভার্ডভ্যান মালিক জহিরুল ইসলামের সরাসরি যোগসাজশে মালামাল আত্মসাৎ এবং লুটের নাটক সাজানো হয়েছিল।পরবর্তীতে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন— মো. নাজিম মিয়া (২৫), মো. হারুন ওরফে ভাইসাব (২৯), মো. সোহাগ (২২) ও মো. নজরুল ইসলাম (৪৬)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা।সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি খোলা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-০৬৪১) উদ্ধার করা হয়েছে। এছাড়া গত ২৮ এপ্রিল আরও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img