শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

বেয়াইনকে খুন করলেন বেয়াই!

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর কালাপানিয়া ব্রিজের দক্ষিণ পাশে হাট্টটিলা এলাকা থেকে লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।নিহত লাকি আক্তার স্থানীয় কাদেরের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।অভিযুক্ত মো. সাফা (৪৫) কালাপানিয়া এলাকার খামার বাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তারা বেয়াই-বেয়াইন।
জানা গেছে, লাকির মেয়ের সঙ্গে প্রায় চার থেকে পাঁচ বছর আগে সাফার ছেলের বিয়ে হয়।জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে।লাকি আক্তার প্রতিদিনের মতো গরু আনতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর গরু ফিরে এলেও তিনি আর বাড়িতে ফিরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পাহাড়ি এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। পল্লী চিকিৎসক ওসমান জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর কোনো কারণে তাকে কুপ্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মো. সাফাকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img