শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

ফটিকছড়ির আকাশি বাগানে মিলল মস্তকবিহীন মরদেহ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পাইন্দং ইউনিয়নে আকাশি গাছের বাগান থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে এই ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন প্রকল্পের দক্ষিণ পাশে আকাশি বাগানের পাশে খেলতে যায়। সেখানে তারা উলঙ্গ ও মস্তকবিহীন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের অবস্থা অত্যন্ত বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো নারীর মরদেহ হতে পারে।তিনি আরও জানান, মরদেহের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের জন্য পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img