নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রাহাত হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।মো.রাহাত হোসেন রিফাত (২৬) সীতাকুণ্ড থানার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, শাওন হত্যা মামলার পলাতক প্রধান আসামি রিফাত নগরের পাহাড়তলী এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) সন্ধ্যা ৫টার দিকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।


