মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img

শব্দদূষণ রোধে অভিযান, হাইড্রোলিক হর্ন জব্দ

অনলাইন ডেস্ক: সাতকানিয়ায় শব্দদূষণ রোধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় পাঁচটি বাসের চালককে জরিমানা করা হয়েছে।সোমবার (১১ মে) সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুজ্জামান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি বাসের চালককে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।কেরানীহাট বাজার ও আশপাশের সড়কে অভিযান চালিয়ে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বাসগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়।একইসঙ্গে চালক ও পরিবহন মালিকদের যানবাহনে নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img