বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

 মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা!

ফটিকছড়ি প্রতিনিধি: জুয়েলারি দোকানের দুই কর্মচারীর চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।আটক সালমা (২৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক সূত্রে জানা যায়, সালমা দোকানে ঢুকে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার দেখার ভান করেন।একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তাঁরা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী সাহসিকতার সঙ্গে তাকে আটকে ফেলেন।এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ওই নারীকে আটক করেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img