বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চসিকের উদ্যোগে চকবাজার এলাকায় শিক্ষা অবকাঠামোর উন্নয়নে ৬ কোটি ১৫ লাখ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ মাঠে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।উদ্বোধন করা প্রকল্প দুটি হলো ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ রোডের উন্নয়ন এবং কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য়-৫ম তলা)।
মেয়র বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।কাপাসগোলা মহিলা কলেজের সড়ক ও ভবন সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুষ্ঠু পরিবেশে পাঠ গ্রহণ করতে পারবে।উদ্বোধন হওয়া সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।প্রকল্পের আওতায় ৬০৬ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের রাস্তা উঁচু করে ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে।ভবন সম্প্রসারণ প্রকল্পের চুক্তিমূল্য ৫ কোটি ৮ লাখ টাকা।
২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত চারটি ফ্লোর সম্প্রসারণ করা হবে। প্রতিটি ফ্লোরে ৫টি করে মোট ২০টি শ্রেণিকক্ষ থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন ৬ হাজার বর্গফুট।অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যরা। স্বাগত বক্তব্য দেন কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী। উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, শাফকাত বিন আমিন ও সহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img