বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান আটক

নিজস্ব প্রতিবেদক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ লাখ ৫৬ হাজার টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২০০ পিস বিউটি ক্রিমের চালান আটক করা হয়েছে।বুধবার (১৩ মে) রাত পৌনে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ১২৮ কার্টন সিগারেট পাওয়া যায়।এসব পণ্য বহনে জড়িতরা হলেন চকরিয়ার সেলিম উল্লাহ, হাতিয়ার মো. রায়হান উদ্দিন ও পটিয়ার মো. মনসুরুল আলম।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।তিনি জানান, যাত্রীদের থেকে আটক পণ্যের চালান ডিএম মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img